সোনার তরী – রবীন্দ্রনাথ ঠাকুর

অক্ষমা

যেখানে এসেছি আমি , আমি সেথাকার ,
দরিদ্র সন্তান আমি দীন ধরণীর ।
জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার
বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির ।
অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে ,
হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী ।
সকলের মুখে অন্ন চাহিস জোগাতে ,
পারিস নে কত বার — ‘কই অন্ন কই ‘
কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ ।
জানি মা গো , তোর হাতে অসম্পূর্ণ সুখ —
যা কিছু গড়িয়া দিস ভেঙে ভেঙে যায় ,
সব-তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক ,
সব আশা মিটাইতে পারিস নে হায়—
তা বলে কি ছেড়ে যাব তোর তপ্ত বুক!

Pages ( 26 of 42 ): « Previous1 ... 2425 26 2728 ... 42Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo