নৈবেদ্য – রবীন্দ্রনাথ ঠাকুর

হে রাজেন্দ্র,তব হাতে কাল অন্তহীন

হে রাজেন্দ্র,তব হাতে কাল অন্তহীন।
গণনা কেহ না করে, রাত্রি আর দিন
আসে যায়, ফুটে ঝরে যুগযুগন্তরা।
বিলম্ব নাহিক তব, নাহি তব ত্বরা–
প্রতীক্ষা করিতে জান। শতবর্ষ ধ’রে
একটি পুষ্পের কলি ফুটাবার তরে
চলে তব ধীর আয়োজন। কাল নাই
আমাদের হাতে; কাড়াকাড়ি করে তাই
সবে মিলে; দেরি কারো নাহি সহে কভু।
আগে তাই সকলের সব সেবা, প্রভু,
শেষ করে দিতে দিতে কেটে যায় কাল–
শূন্য পড়ে থাকে হায় তব পূজা-থাল।
অসময়ে ছুটে আসি, মনে বাসি ভয়–
এসে দেখি, যায় নাই তোমার সময়।

Pages ( 99 of 100 ): « Previous1 ... 9798 99 100Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo