চিত্রা – রবীন্দ্রনাথ ঠাকুর

ধূলি

অয়ি ধূলি , অয়ি তুচ্ছ , অয়ি দীনহীনা , 
সকলের নিম্নে থাক নীচতম জনে 
বক্ষে বাঁধিবার তরে ; সহি সর্ব ঘৃণা 
কারে নাহি কর ঘৃণা । গৈরিক বসনে 
হে ব্রতচারিণী তুমি সাজি উদাসীনা 
বিশ্বজনে পালিতেছ আপন ভবনে । 
নিজেরে গোপন করি , অয়ি বিমলিনা , 
সৌন্দর্য বিকশি তোল বিশ্বের নয়নে । 
বিস্তারিছ কোমলতা হে শুষ্ক কঠিনা — 
হে দরিদ্রা , পূর্ণা তুমি রত্নে ধান্যে ধনে । 
হে আত্মবিস্মৃতা , বিশ্বচরণবিলীনা , 
বিস্মৃতেরে ঢেকে রাখ অঞ্চল-বসনে । 
নূতনেরে নির্বিচারে কোলে লহ তুলি , 
পুরাতনে বক্ষে ধর হে জননী ধূলি ।

Pages ( 14 of 44 ): « Previous1 ... 1213 14 1516 ... 44Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo