গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁধা দিলে বাধবে লড়াই

বাঁধা দিলে বাধবে লড়াই,
মরতে হবে।
পথ জুড়ে কী করবি বড়াই?
সরতে হবে।
লুঠ-করা ধন ক’রে জড়ো
কে হতে চাস সবার বড়ো,
এক নিমেষে পথের ধুলায়
পড়তে হবে।
নাড়া দিতে গিয়ে তোমায়
নড়তে হবে।

নীচে বসে আছিস কে রে,
কাঁদিস কেন।
লজ্জা-ডোরে আপনাকে রে
বাঁধিস কেন।
ধনী যে তুই দুঃখধনে
সেই কথাটি রাখিস মনে,
ধুলার ‘পরে স্বর্গ তোমায়
গড়তে হবে।
বিনা অস্ত্র বিনা সহায়
লড়তে হবে।

শান্তিনিকেতন, ৪ ভাদ্র, ১৩২১

Pages ( 85 of 119 ): « Previous1 ... 8384 85 8687 ... 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo