গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

আপন হতে বাহির হয়ে

আপন হতে বাহির হয়ে
বাইরে দাঁড়া,
বুকের মাঝে বিশ্বলোকের
পাবি সাড়া।
এই-যে বিপুল ঢেউ লেগেছে
তোর মাঝেতে উঠুক নেচে,
সকল পরান দিক-না নাড়া–
বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া।
বোস্‌-না ভ্রমর এই নীলিমায়
আসন লয়ে
অরুণ-আলোর স্বর্ণরেণু
মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি
মেল্‌ সেথা তোর ডানা দুটি,
সবার মাঝে পাবি ছাড়া–
বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া।

শান্তিনিকেতন, ১৭ আশ্বিন- সন্ধ্যা, ১৩২১

Pages ( 8 of 119 ): « Previous1 ... 67 8 910 ... 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo