গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে কে জাগে

আজি       নির্ভয়নিদ্রিত ভুবনে       জাগে    কে    জাগে।
ঘন       সৌরভমন্থর পবনে      জাগে    কে    জাগে।
কত       নীরব বিহঙ্গ-কুলায়ে
মোহন অঙ্গুলি বুলায়ে      জাগে    কে    জাগে।
কত       অস্ফুট পুষ্পের গোপনে     জাগে    কে    জাগে।
এই       অপার অম্বর-পাথারে
স্তম্ভিত গম্ভীর আঁধারে    জাগে    কে    জাগে।
মম       গম্ভীর অন্তর-বেদনে     জাগে    কে    জাগে।

শিলাইদহ, অগ্রহায়ণ, ১৩১৭

Pages ( 7 of 119 ): « Previous1 ... 56 7 89 ... 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo