গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

হিসাব আমার মিলবে না তা জানি

হিসাব আমার মিলবে না তা জানি,
যা আছে তাই সামনে দিলাম আনি।
করজোড়ে রইনু চেয়ে মুখে
বোঝাপড়া কখন যাবে চুকে,
তোমার ইচ্ছা মাথায় লব মানি।
গর্ব আমার নাই রহিল প্রভু,
চোখের জল তো কাড়বে না তো কভু।
নাই বসালে তোমার কোলের কাছে,
পায়ের তলে সবারি ঠাঁই আছে–
ধুলার ‘পরে পাতব আসনখানি।

শান্তিনিকেতন, ১৬ আশ্বিন-রাত্রি, ১৩২১

Pages ( 118 of 119 ): « Previous1 ... 116117 118 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo