গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

সেই তো আমি চাই

সেই তো আমি চাই।
সাধনা যে শেষ হবে মোর
সে ভাবনা তো নাই।
ফলের তরে নয় তো খোঁজা–
কে বইবে সে বিষম বোঝা,
যেই ফলে ফল ধুলায় ফেলে
আবার ফুল ফুটাই।
এমনি করে মোর জীবনে
অসীম ব্যাকুলতা,
নিত্য নূতন সাধনাতে
নিত্য নূতন ব্যথা।
পেলেই সে তো ফুরিয়ে ফেলি,
আবার আমি দু হাত মেলি–
নিত্য দেওয়া ফুরায় না যে
নিত্য নেওয়া তাই।

শান্তিনিকেতন, ২৮ ভাদ্র, ১৩২১

Pages ( 117 of 119 ): « Previous1 ... 115116 117 118119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo