গীতালি – রবীন্দ্রনাথ ঠাকুর

সন্ধ্যা হল, একলা আছি ব’লে

সন্ধ্যা হল, একলা আছি ব’লে
এই-যে চোখে অশ্রু পড়ে গ’লে
ওগো বন্ধু, বলো দেখি
শুধু কেবল আমার এ কি।
এর সাথে যে তোমার অশ্রু দোলে।
থাক্‌-না তোমার লক্ষ গ্রহতারা,
তাদের মাঝে আছ আমায়-হারা।
সইবে না সে, সইবে না সে,
টানতে আমায় হবে পাশে–
একলা তুমি, আমি একলা হলে।

শান্তিনিকেতন, ১৯ আশ্বিন- সন্ধ্যা, ১৩২১

Pages ( 110 of 119 ): « Previous1 ... 108109 110 111112 ... 119Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo