গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর

তাই তোমার আনন্দ আমার পর

তাই  তোমার আনন্দ আমার ‘পর
তুমি  তাই এসেছ নীচে।
আমায় নইলে ত্রিভুবনেশ্বর,
তোমার     প্রেম হত যে মিছে।
আমায় নিয়ে মেলেছ এই মেলা,
আমার হিয়ায় চলছে রসের খেলা,
মোর জীবনে বিচিত্ররূপ ধরে
তোমার     ইচ্ছা তরঙ্গিছে।

তাই তো তুমি রাজার রাজা হয়ে
তবু         আমার হৃদয় লাগি
ফিরছ কত মনোহরণ-বেশে
প্রভু        নিত্য আছ জাগি।
তাই তো, প্রভু, হেথায় এল নেমে,
তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে,
মূর্তি তোমার যুগল-সম্মিলনে
সেথায়       পূর্ণ প্রকাশিছে।

জানিপুর। গোরাই, ২৮ আষাঢ়, ১৩১৭

Pages ( 147 of 156 ): « Previous1 ... 145146 147 148149 ... 156Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo