গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর

চিত্ত আমার হারাল আজ মেঘের মাঝখানে

চিত্ত আমার হারাল আজ
মেঘের মাঝখানে,
কোথায় ছুটে চলেছে সে
কোথায় কে জানে।
বিজুলি তা’র বীণার তারে
আঘাত করে বারে বারে,
বুকের মাঝে বজ্র বাজে
কী মহাতানে।

পুঞ্জ পুঞ্জ ভারে ভারে
নিবিড় নীল অন্ধকারে
জড়াল রে অঙ্গ আমার,
ছড়াল প্রাণে।
পাগল হাওয়া নৃত্যে মাতি
হল আমার সাথের সাথি,
অট্টহাসে ধায় কোথা সে–
বারণ না মানে।

তিনধরিয়া, ১৮ জ্যৈষ্ঠ, ১৩১৭

Pages ( 103 of 156 ): « Previous1 ... 101102 103 104105 ... 156Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo