খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

বেদনায় সারা মন

বেদনায় সারা মন
করতেছে টনটন্‌
শ্যালী কথা বলল না
সেই বৈরাগ্যে।
মরে গেলে ট্রাস্‌টিরা
করে দিক বণ্টন
বিষয়-আশয় যত–
সবকিছু যাক গে।
উমেদারি-পথে আহা
ছিল যাহা সঙ্গী–
কোথা সে শ্যামবাজার
কোথা চৌরঙ্গি–
সেই ছেঁড়া ছাতা চোরে
নেয় নাই ভাগ্যে–
আর আছে ভাঙা ঐ
হ্যারিকেন লণ্ঠন,
বিশ্বের কাজে তারা
লাগে যদি লাগ্‌ গে।

Pages ( 91 of 128 ): « Previous1 ... 8990 91 9293 ... 128Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo