খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

বর এসেছে বীরের ছাঁদে

বর এসেছে বীরের ছাঁদে,
বিয়ের লগ্ন আটটা।
পিতল-আঁটা লাঠি কাঁধে,
গালেতে গালপাট্টা।
শ্যালীর সঙ্গে ক্রমে ক্রমে
আলাপ যখন উঠল জমে,
রায়বেঁশে নাচ নাচের ঝোঁকে
মাথায় মারলে গাঁট্টা।
শ্বশুর কাঁদে মেয়ের শোকে,
বর হেসে কয়– “ঠাট্টা’!

Pages ( 82 of 128 ): « Previous1 ... 8081 82 8384 ... 128Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo