খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

ট্রাম্‌-কন্‌ডাক্টার

ট্রাম্‌-কন্‌ডাক্টার,
হুইসেলে ফুঁক দিয়ে শহরের বুক দিয়ে
বারো-আনা বাকি তার মাথাটার তেলো যে,
চিরুনির চালাচালি শেষ হয়ে এল যে।
বিধাতার নিজ হাতে ঝাঁট-দেওয়া ফাঁকটার
কিছু চুল দুপাশেতে ফুটপাত আছে পেতে,
মাঝে বড়ো রাস্তাটা বুক জুড়ে টাকটার।

Pages ( 48 of 128 ): « Previous1 ... 4647 48 4950 ... 128Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo