খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

ঝিনেদার জ্ঞাদনার

ঝিনেদার জ্ঞাদনার
ছেলেটার জন্যে
ত্রিচিনাপল্লী গিয়ে
খুঁজে পেল কন্যে।

শহরেতে সব-সেরা
ছিল যেই বিবেচক
দেখে দেখে বললে সে,–
“কিবে নাক, কিবে চোখ;
চুলের ডগার খুঁত
বুঝবে না অন্যে।’

কন্যেকর্তা শুনে
ঘটকের কানে কয়,–

“ওটুকু ত্রুটির তরে
করিস্‌নে কোনো ভয়;
ক’খানা মেয়েকে বেছে
আরো তিনজন নে,
তাতেও না ভরে যদি
ভরি কয় পণ নে।’

Pages ( 45 of 128 ): « Previous1 ... 4344 45 4647 ... 128Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo