ক্ষণিকা – রবীন্দ্রনাথ ঠাকুর

তথাপি

  তুমি যদি আমায় ভালো না বাস
            রাগ করি যে এমন আমার সাধ্য নাই— 
  এমন কথার দেব নাকো আভাসও , 
            আমারো মন তোমার পায়ে বাধ্য নাই । 
  নাইকো আমার কোনো গরব - গরিমা— 
            যেমন করেই কর আমায় বঞ্চিত 
   তুমি না রও তোমার সোনার প্রতিমা 
             রবে আমার মনের মধ্যে সঞ্চিত । 
  
  কিন্তু তবু তুমিই থাকো , সমস্যা যাক ঘুচি । 
  স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি । 
  
  দৈবে স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয় 
            সেটা কিন্তু বলে রাখাই সংগত । 
  তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয় 
            নিন্দা তারা করতে পারে অন্তত । 
  তাহা ছাড়া চিরদিন কি কষ্টে যায় ? 
            আমারো এই অশ্রু হবে মার্জনা । 
  ভাগ্যে যদি একটি কেহ নষ্টে যায় 
            সান্ত্বনার্থে হয়তো পাব চার জনা । 
  
  কিন্তু তবু তুমিই থাকো , সমস্যা যাক ঘুচি । 
  চারের চেয়ে একের ‘পরেই আমার অভিরুচি ।

Pages ( 29 of 62 ): « Previous1 ... 2728 29 3031 ... 62Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo