কল্পনা – রবীন্দ্রনাথ ঠাকুর

চৈত্ররজনী

আজি উন্মাদ মধুনিশি ওগো
চৈত্রনিশীথশশী!
তুমি এ বিপুল ধরণীর পানে
কী দেখিছ একা বসি
চৈত্রনিথীথশশী!
কত নদীতীরে, কত মন্দিরে,
কত বাতায়নতলে—
কত কানাকানি, মন‐জানাজানি,
সাধাসাধি কত ছলে!
শাখাপ্রশাখার দ্বার‐জানালার
আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতুক
দেখিতেছ একা বসি
চৈত্রনিশীথশশী!

মোরে দেখো চাহি কেহ কোথা নাহি—
শূন্য ভবনছাদে
নৈশ পবন কাঁদে।
তোমারি মতন একাকী আপনি
চাহিয়া রয়েছি বসি
চৈত্রনিশীথশশী!

জোড়াসাঁকো, কলিকাতা
১৯ বৈশাখ ১৩০৪

Pages ( 8 of 51 ): « Previous1 ... 67 8 910 ... 51Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo