কল্পনা – রবীন্দ্রনাথ ঠাকুর

সংকোচ

ছায়ানট

যদি     বারণ কর, তবে
গাহিব না।
যদি     শরম লাগে, মুখে
চাহিব না।
যদি     বিরলে মালা গাঁথা
সহসা পায় বাধা,
তোমার ফুলবনে
যাইব না।
যদি     বারণ কর, তবে
গাহিব না।

যদি     থমকি থেমে যাও
পথমাঝে,
আমি    চমকি চলে যাব
আন কাজে।
যদি     তোমার নদীকূলে
ভুলিয়া ঢেউ তুলে,
আমার তরীখানি
বাহিব না।
যদি     বারণ কর, তবে
গাহিব না।

চলন বিল
ঝড়। বোট টলমল
৯ আশ্বিন ১৩০৪

Pages ( 46 of 51 ): « Previous1 ... 4445 46 4748 ... 51Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo