অনুবাদ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমতত্ত্ব (নিঝর মিশেছে তটিনীর সাথে)

নিঝর মিশেছে তটিনীর সাথে
তটিনী মিশেছে সাগর-‘পরে,
পবনের সাথে মিশিছে পবন
চির-সুমধুর প্রণয়-ভরে!
জগতে কেহই নাইকো একেলা,
সকলি বিধির নিয়ম-গুণে,
একের সহিত মিশিছে অপরে
আমি বা কেন না তোমার সনে?
দেখো, গিরি ওই চুমিছে আকাশে,
ঢেউ-‘পরে ঢেউ পড়িছে ঢলি,
সে কুলবালারে কে বা না দোষিবে,
ভাইটিরে যদি যায় সে ভুলি!
রবি-কর দেখো চুমিছে ধরণী,
শশি-কর চুমে সাগর জল,
তুমি যদি মোরে না চুম’, ললনা,
এ-সব চুম্বনে কী তবে ফল?

Pages ( 31 of 38 ): « Previous1 ... 2930 31 3233 ... 38Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo