অনুবাদ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বামিত্র, বিচিত্র এ লীলা

বিশ্বামিত্র, বিচিত্র এ লীলা!
দিবেরাত্রি আহার নিদ্রে ছেড়ে,
তপিস্যে আর লড়াই করে শেষে
বশিষ্টের গাইটি নিলে কেড়ে।
বিশ্বামিত্র তোমার মতো গোরু
দুটি এমন দেখি নি বিশ্বে!
নইলে একটি গাভী পাবার তরে
এত যুদ্ধ এত তপিস্যে!

Heinrich Hein

সাধনা, বৈশাখ, ১২৯৯

Pages ( 26 of 38 ): « Previous1 ... 2425 26 2728 ... 38Next »

We will be happy to hear your thoughts

Leave a reply

rabindra,rabindranath,gitanjali,rabindra sangeet,রবীন্দ্র,রচনাবলী,রবীন্দ্র
Logo